বুধবার , ৫ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাজুবাদাম ও কফি চাষে পাহাড়ের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে – কৃষি মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ৫, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে ও আন্তজার্তিক বাজারে কাজুবাদাম ও কফির চাষের বিশাল চাহিদা রয়েছে যার দামও অনেক বেশী। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। কেননা পাহাড়ের বৃহৎ এলাকার জুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক। এসব ফসলের চাষে আরোও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে পার্বত্য চট্টগ্রাম এলাকার অর্থনীতিতে বিপ্লব ঘটবে। পাহাড়ি এলাকায় মানুষের জীবনযাত্রার মানের দর্শনীয় উন্নয়ন হবে। একই সাথে, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।

বুধবার (৫ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়িতে কাজুবাদাম ও কফিবাদাম পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এসব চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যেক্তাদেরকে বিনামূল্যে উন্নত জাতের চারা প্রযুক্তি ও পরামর্শ সেবা করে যাচ্ছি। এখন পর্যন্ত কফি ও কাজুবাদামের ১২ লাখ চারা বিনামূল্যে কৃষকদেরকে দেওয়া হয়েছে, আর এই বছর ২০ লাখ চারা দেয়া হবে।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদা এমপি, খাগড়াছড়ি মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ বখতিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ গণমান্যব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল একটি কালজয়ী প্রতিষ্ঠান -৪১ বিজিবি অধিনায়ক

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে দুদকের অভিযান

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

দুদকের তদন্তে মিলেছে সত্যতা, রুমায় শিক্ষক উসা চিং মারমা বরখাস্ত

রাঙামাটির যুব সংহতির নতুন কমিটি না হলে গণহারে পদত্যাগের হুমকি

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের  বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে

রাজস্থলীতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ৩ জন নিহত

বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে ইমামদের ভূমিকা ইতিবাচক- পুলিশ সুপার মীর আবু তৌহিদ

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

error: Content is protected !!
%d bloggers like this: