শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে পাকুয়াখালী গণহত্যায় শহীদ ৩৫ কাঠুরিয়ার গণকবর পরিস্কার করলো পিসিসিপি

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনী কর্তৃক পাকুয়াখালী গণহত্যা ছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা, যেখানে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বরে শান্তিবাহিনীর হাতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং তাদের মৃতদেহ রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা পরিষদের পাশে গণকবর দেওয়া হয়। এই ঘটনাটি ছিল মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এবং এর স্বাক্ষী হিসেবে পাকুয়াখালী গণকবর স্থানটি আজও দাঁড়িয়ে আছে।

আগামী ৯ সেপ্টেম্বর পাকুয়াখালি গণহত্যা দিবসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলা শাখার উদ্যােগে অদ্য (৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে পাকুয়াখালি গণহত্যায় শহীদ হওয়া ৩৫ জন কাঠুরিয়ার গণকবরের ঝোপ ঝাড় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এই মহতী কাজটি করে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজমের দিক নির্দেশনায় পিসিসিপি’র লংগদু উপজেলা শাখার নেতাকর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, মাইনি ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
পিসিসিপি’র এই মহতী উদ্যোগকে স্বাগত জানায় লংগদুবাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবারে একুশে পদক পাচ্ছেন রাঙামাটির কনক চাঁপা চাকমা

জুরাছড়ির মালবাহী বোটে দুর্বৃত্তের আগুন

কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

বরকলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি

৭ম বারের মত নৌকা মাঝি হলেন বীর বাহাদুর

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

‎রাঙামাটি কাঁঠালতলীস্থ দারুস সালাম ইসলামি একাডেমিতে সংর্বধনা ও ইফতার মাহফিল

বরকল উপজেলা শিক্ষা অফিসারকে শাল্লায় বদলী; বই পেয়েছে বই বঞ্চিত শিশুরা

দ্বিতীয় দিনেও চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: