সোমবার , ২০ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন পরিবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ২০, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

বান্দরবানের প্রধানমন্ত্রী ঘর পাচ্ছেন ৪৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী উপহার ৩য় ও অবশিষ্ট ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ মাচাং ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসন।

সোমবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

তিনি জানান, আগামী ২২ মার্চ সকালে বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এ উদ্বোধনে মাঠ পর্যায়ের অংশ নিবেন বান্দরবানের ৭ টি উপজেলায় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

তিনি আরও জানান, ৩য় ধাপে অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের হতে বান্দরবানের ৭ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী ঘর ১২৩ টি সেমি পাকা ও ৩০৭ টি মাচাং ঘর হস্তান্তর করা হবে । তারমধ্যে সদর উপজেলায় ৪৫ টি, লামায় ৪০টি, আলীকদম ৭টি, নাইক্ষ্যংছড়ি ৫০ টি, রুমায় ১১৬ টি, রোয়াংছড়ি ১২০ টি ও থানচি উপজেলায় ৫২টি।

জেলা প্রশাসক তথ্য মতে, বান্দরবানের হালনাগাদকৃত ভূমিহীন পরিবারের সংখ্যা রয়েছে ৪ হাজার ১৫৯ টি। প্রধানমন্ত্রী ঘর বরাদ্ধসহ দেওয়া হয়েছে ৩ হাজার ৮৭৭ টি। তারমধ্যে ১ম পর্যায়ের ২ হাজার ১৩৪টি, ২য় পর্যায়ের ৫৬৪টি, ৩য় পর্যায়ের ২৭৯টি গৃহ হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীন পরিবার মাঝে। এছাড়াও ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম রয়েছে প্রক্রিয়াধীন।

সম্মেলনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস,সহকারী ভুমি কমিশনার নার্গিস সুলতানা,সদর উপজেলা পিআইও, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল সহ জনপ্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

রাঙামাটিতে প্রচন্ড তাপ প্রবাহে অস্থির জনজীবন

রামগড়ে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

কাউখালীর বেতবুনিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ২ হত্যাকান্ড

লংগদুতে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার মূল্যবান কাঠ জব্দ

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা,  দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন

দীপংকরের পক্ষে ভোট চাইতে রাজস্থলীতে অংসুইপ্রু

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ / কলেজ পর্যায়ে বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী সেলিনা

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

পানছড়িতে চলাচলের রাস্তায় দেয়াল: গৃহবন্দী ২০ পরিবার

error: Content is protected !!
%d bloggers like this: