মঙ্গলবার , ১৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে অনুষ্ঠিত হল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৭, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা। এতে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহযোগীতায় মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা রেস্ট হাউস এবং উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসাথে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কমকর্তা আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা।

প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, সহকারী শিক্ষা কমকর্তা আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুননবী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোলাইমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটিটর ঝিমি চাকমা, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক শিবু শংকর বোস ও মিজানুল ইসলাম , খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন সোহেল, কর্ণফুলি সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক মাসুদুল হক খান , ওয়াগ্গা হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ্ময় চাকমা ও বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার

৮ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে 

মোনঘর শিক্ষার্থীদের সহায়তায় রাঙামাটি শিল্পকলায় চলছে চিত্রকর্ম প্রদর্শনী

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

নানিয়ারচর বিজগ যুব স্পোর্টিং ক্লাবের মত বিনিময় সভা

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

রাহাত স্টোরে ৩৬ প্রকার চা হরেক রকম পান

কাপ্তাই তথ্য অফিসের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: