সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী এলাকায় একটি পাহাড় থেকে এলাকাবাসীর সহযোগিতায় ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চন্দনাইশ আর্মি ক্যাম্পের (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ে’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্রসহ আটক করে। এসময় পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ উপজেলার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতল এলাকার একটি পাহাড় থেকে স্থানীয় এলাকাবাসী ৬ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করার খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০), ত্রাপুঅ এর ছেলে চাইসাও (৪০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।

তিনি আরও জানান, আটককৃতরা বিগত সময়ে উক্ত পাহাড়ি অঞ্চলে এলাকাবাসীকে মারধর, অপহরণ, চাঁদা আদায়সহ প্রচুর সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। চন্দনাইশ থানায় তাদের নামে বেশকিছু অভিযোগ রয়েছে।

তিনি এলাকাবাসীর সাহসীকতার প্রশংসা করে বলেন, এলাকাবাসী দারুন সাহসিকতার পরিচয় দিয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: