শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙ্গুনিয়া অগ্নিকাণ্ডে চিৎমরম ইউপি সচিবসহ আহত ৮

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘরের ৮টি কক্ষ। এছাড়া পাশের বহুতল ভবন থেকে জীবন ভয়ে নেমে পালাতে গিয়ে দগ্ধ হয়েছেন ৪ টি পরিবারের ৪ জন মানুষ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা সংলগ্ন কলোনিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, অগ্নিকাণ্ডে দুটি সেমিপাকা বসতঘরের ৮টি কক্ষ পুড়ে গেছে। যেখানে থাকতো মো. ইউসুফ, নিজাম উদ্দিন ও শরীফা বেগমের ৩টি পরিবার। রাতে আগুন লাগার পর পাশের একটি বহুতল ভবনের বাসিন্দারা আতংকে পালাতে গিয়ে দগ্ধ হন।

এতে ওই বিল্ডিংয়ের ভাড়াটিয়া কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রজিত তনচংগ্যা, তাঁর স্ত্রী এবং মেয়ে জিনিয়া তনচংগ্যা, চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিময় তনচংগ্যার স্ত্রী সহ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল নেয়া হয়। এরমধ্যে একজনকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়। অগ্নিকাণ্ডে ইউপি সচিব ইন্দ্রজিত তনচংগ্যা ৩০% এবং তার মেয়ে জিনিয়া তনচংগ্যার ২০% পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে যায়। আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ২২ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন মামলা

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: ৫টি অবৈধ ইটভাটাকে ২০ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষোভ 

লংগদুতে অবৈধ টিলা কর্তনে অভিযান: দুইজনকে অর্থদণ্ড

রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মোটরসাইকেলসহ ধরা পড়ল চোর

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ১৪৪ ধারা জারি 

পাহাড়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মরিয়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো সঙ্গীত প্রতিভা অন্বেষণ

error: Content is protected !!
%d bloggers like this: