শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি সদর এলাকার স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আকলিমা আক্তার। জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু, উপজেলা মহিলাদলের সভানেত্রী খন্দকার ফাতেমা জান্নাত, সাধারণ সম্পাদক সালেহা বেগম, সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সুনীল দাশ, মহালছড়ি ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বড়ুয়া।

বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে নারী জাগরণের ক্ষেত্রে।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মহিলা দল, বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ 

রাইখালীতে ২৩  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন 

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

কাপ্তাইয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ঈদের নতুন পোষাক পেল এতিম শিশুরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ 

রাজস্হলীতে কাপ্তাই জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সন্ধান মিলেছে মাটিরাঙ্গায় নিখোঁজ ছাত্র তুষারের 

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: