মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান-কার্বারী ও সরকারি কর্মকর্তা।

কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন। এছাড়া বক্তব্য রাখেন কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, হেডম্যান জৈপুইথাং ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি আব্দুল মাবুদ ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা।

বক্তারা বাঘাইছড়ি উপজেলার নানা সমস্যার দিক তুলে ধরেন। বিশেষ করে অতিরিক্ত বন্যা, হাসপাতালে চিকিৎসক সংকট ও ৫০ শয্যার হাসপাতাল স্থাপন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বেরিবাঁধ নির্মাণ, কাচালং বাজার স্থানান্তর, স্থায়ী সনদ প্রাপ্তিতে জটিলতা, কাপ্তাই হ্রদের পানি নিস্কাশন এবং নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাবীব উল্লাহ বলেন, বাঘাইছড়িকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিতিদের দেওয়া সব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেঙে গেল নারানগিরির একমাত্র সাঁকোটি; বেড়েছে দুর্ভোগ

সেনাবাহিনীর অভিযানে রাজস্থলীতে সেগুন কাঠ জব্দ

রাঙামাটি জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী / জনগণের দল বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে-দীপেন দেওয়ান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

লংগদুতে সাত বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধা আটক

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

দুর্ঘটনায় কাতর যুব স্বেচ্ছাসেবক সুমনের পাশে খাগড়াছড়ি এনসিপি

রাঙামাটিতে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

চিৎমরম ইসলামীয়া স: প্রা: বিদ‍্যালয়ে এসএমসি সভাপতি হলেন রফিক

error: Content is protected !!
%d bloggers like this: