শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চকরিয়ায় রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ১৮, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

মহাসড়ক পারাপার করতে গিয়ে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় নুরুল আলম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী হাই স্কুলের সামনে ঘটে এ দূর্ঘটনা। নিহত নুরুল আলম বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের মৃত জেবর মুল্লুকের পুত্র ও ১ পুত্র ৪ কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাবেক মেম্বার মোহাম্মদ শুক্কুর বলেন, এদিন তিনি বাড়ি থেকে বের হয়ে খুটাখালী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হাই স্কুলের সামনে রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী চকরিয়ামুখী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। একপর্যায়ে সে সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্ট্রান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পরিবারের আপত্তি না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে একইদিন বাদে মাগরিব গর্জনতলী জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: