বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বির্তক, অভিনয়,  হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান হতে শতাধিক প্রতিযোগী অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের,  উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারক এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো: নাছির উদ্দীন এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ  সোলাইমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

ওয়াদুদ ভুঁইয়ার হুশিয়ারি / ইফতারে বাঁধা দিলে বিজুর দিনে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে হাজার ভক্তের ঢল

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বহাল রাখতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি বিতরণ

জুরাছড়িতে কৃষক দলের সমাবেশ

রামগড়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করছে– দীপেন দেওয়ান

বাঘাইছড়িতে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার 

error: Content is protected !!
%d bloggers like this: