মঙ্গলবার , ২৮ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নারী ক্ষমতায়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মে ২৮, ২০২৪ ২:১১ অপরাহ্ণ

তৃণমুল পর্যায়ে নারী ক্ষমতায়ন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পাহাড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জনজীবনে বিপর্যয় বয়ে আনছে। পাশাপাশি মানবাধিকার লংঘনের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
সম্প্রতি যোগ হয়েছে চীনে পাহাড়ি নারী পাচার। এ নারী পাচারের মধ্যে দিয়ে পাহাড়ি নারীদের জীবন হুমকির মুখে পড়ছে। কিন্তু এ পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সোচ্ছার নয়। তারা দায়ছাড়া ভাব নিয়ে আছে। এটি রোধ না করলে ভবিষ্যতে পাহাড়ের ক্ষুদ্রজাতি গোষ্ঠী সংকটের মুখে পড়বে।
আলোচনা সভার আগে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ম্যানেজার বিপ্লব চাকমা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম, ফজলুল হক, আশিকার কর্মকর্তা ডা. ঝুমালিয়া চাকমা, এড কক্সি তালুকদার, মানবাধিকার কর্মী নুকু চাকমা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

ঈদগাঁওয়ে বিলের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জুরাছড়ি জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

উদীচী বৃহত্তর বনরূপা শাখার আয়োজনে বর্ষা বরণ

রামগড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

মহালছড়িতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে সেনা জোন, কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা

লংগদু সরকারি কলেজ / স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

দীঘিনালায় বৈশাখী পূর্নিমায় শোভাযাত্রা

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

error: Content is protected !!
%d bloggers like this: