বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৮, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিন জাতীয় চক্ষু ইনস্টিটিউট এর সরাসরি তত্বাবধানে কমিউনিটি আই ভিশন সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারী) সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫টি কমিউনিটি সেন্টার উদ্বোধনের অংশ হিসেবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধিরা সহ বিভিন্ন দপ্তর এর কর্মরত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষামুলক ভাবে বিগত দুই মাস যাবৎ এই কমিউনিটি ভিশন সেন্টারে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়ে আসছে। যেখানে কাপ্তাই উপজেলা সহ পাশ্ববর্তী এলাকার দুর্গম অঞ্চলের তৃণমুল পর্যায়ের মানুুষেরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ পাচ্ছে। এছাড়া ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কতৃক বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা সরাসরি অত্যধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ পার্বত্যাঞ্চলের বেকারত্ব দুর করবে- নিখিল কুমার চাকমা

ফুল বিজুতে কর্ণফুলী নদীতে ভাসানো হলো ফুল

অবৈধ অস্ত্র রাঙামাটির পর্যটনশিল্প বিকাশে সবচেয়ে বড় বাধা- দীপংকর তালুকদার এমপি

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

রাঙামাটিতে আরন্যক ফাউন্ডেশনের সেমিনার / স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংরক্ষিত বনাঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে হবে

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

১৫ এপ্রিল কাপ্তাই চিৎমরমে হবে  সাংগ্রাঁই জল উৎসব

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা চিৎমরম 

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: