সোমবার , ১০ জুন ২০২৪ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কেএনএফদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান বম জনগোষ্ঠীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
জুন ১০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

বান্দরবানে সম্প্রতি রুমা ও থানচি দুই উপজেলার ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে রোয়াংছড়িতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বম সম্প্রদায়ে জনগোষ্ঠীরা।

সোমবার (১০ জুন) সকালে রোয়াংছড়ি বাজারে সাধারণ বম জনগোষ্ঠীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় হাতে পেষ্টুন ও ব্যানার নিয়ে মাবনবন্ধনে অংশ নেন দুই শতাধিক নারী-পুরুষ।

এসময় বক্তারা, সম্প্রতি রুমা ও থানচি দুই উপজেলায় কেএনএফ কর্তৃক ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, অপহরণ ও চাঁদাবাজিসহ সেনাবাহিনীর উপর হামলা ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে পুলিশ ও আনসার সদস্যে ১৪ টি অস্ত্র ও গোলাবারুদ লুট করা অস্ত্রগুলি ফেরত দিয়ে কেএনএফ সদস্যদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার আহ্বান জানান।

রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেইত পুইতিং বম তাঁর বক্তব্যে বলেন, কেএনএফ সশস্ত্র সংগঠন কর্তৃক ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, অপহরন, চাঁদাবাজি ও সেনাবাহিনীর উপর হামলাসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সরকার সাধারণ নাগরিকদের জানমাল রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার ও সন্ত্রাস প্রতিরোধ দমনের লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।

মানববন্ধনে বান্দরবান সরকারি কলেজের ছাত্রী জেনেট বম বলেন, কেএনএফে’র ক্রমবর্ধমান বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনদিন কেএনএফের অনৈতিক কার্যকলাপের জন্য সাধারণ মানুষ বিশেষ করে বম জনগোষ্ঠীর মা-বোন, বৃদ্ধ ও সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগি হতে চাই না। আজ বম জনগোষ্ঠীর অধিকাংশ গ্রাম জনশূন্য। শতশত মানুষ দেশান্তরিত হচ্ছে। তাছাড়া বম জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস হচ্ছে ফলদ বাগান ও জুম চাষ। ফলদ বাগান করে শতশত পরিবার জীবিকা নির্বাহ করে থাকেন। ফল-মূল বিক্রয় করার এই মৌসুমে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বম পাড়ায় আসতে পারছেন না। শত শত একর আম,আনারস বিভিন্ন ফলদ বাগান নষ্টের পথে।

তিনি আরও বলেন, কেএনএফ সংগঠনের প্রতি আমাদের অনুরোধ, যদি সমাজে শান্তি চাও তাহলে লুণ্ঠিত সরকারি অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো। তোমাদের (কেএনএফ) অযৌক্তিক ও অবান্তর দাবীগুলো- বম জাতির সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা, অর্থনৈতিক ধ্বংস এবং এলাকার ক্ষতি ছাড়া কোন সুফল বয়ে আনবে না।

মানব বন্ধনে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেইত পুইতিং বম এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন রোয়াংছড়ি উপজেলার ৩৪১ নং মৌজার হেডম্যান বয়থাং বম, পারখুম বম ও বান্দরবান সরকারি কলেজের ছাত্রী জেনেট বম প্রমূখ।

উল্লেখ্য, চলতি বছরে ২ ও ৩ এপ্রিল বান্দরবানে রুমা ও থানচি দুই উপজেলা সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা প্রায় দুই মাসেও উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

বিএনপির মহিলা দল খাগড়াছড়ি সদর উপজেলা ও সদর পৌর কমিটি গঠন

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কোমল পানীয় ভেবে ১ম শ্রেনী ছাত্রীর ঘাস মারার বিষ পান

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রাঙামাটিতে ফাঁস দেয়া বাস চালকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বাড়ছেই কাপ্তাই হ্রদের পানি; প্রতি সেকেন্ডে বিদ্যুৎ উৎপাদন ২০৩ মেগাওয়াট

error: Content is protected !!
%d bloggers like this: