শনিবার , ১০ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রশাসনের সহায়তা

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ১০, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১০আগস্ট) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রধান মো: ইলিয়াছের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ। ত্রান সহায়তার মধ্যে ছিল নগদ ৬ হাজার টাকা, দুই বান টেউটিন, ২টি কম্বল শুকনো খাবার ও চাল, ডাল, তেল, লবন।

সহায়তাকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, অগ্নিকান্ডে ইলিয়াছের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। আসবাব পত্র, হাড়ি পাতি, তার দুই ছেলে-মেয়ে বই খাতা কলম দেখে খুব মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য পরিমানের সহায়তা প্রদান করা হলো। তবে সমাজের বৃত্তবানরা সহযোগীতায় এগিয়ে আসলে পরিবারটির অনেকটা উপকৃত হবে।

পরিবার প্রধান মো: ইলিয়াছ বলেন, কিছুদিন আগে আমার হাত ভেঙ্গে গিয়েছিল, হাতের চিকিৎসায় চট্টগ্রাম ছিলাম। বাড়িতে আমার ছেলে-মেয়ে ছিল। আমার বাড়িতে আগুন ধরছে খবর পেয়ে চলে এসেছি। এসে দেখি বাড়িঘরের সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি একজন কার্ডধারী জেলে নদী থেকে মাছ ধরে সংসার চালাই। ইলিয়াছের ছেলে-মেয়ে মো: ইসমাইল হোসেন ও মোছা: জেসমিন বলেন, আমরা দুই ভাই বোন ৭ম শ্রেণিতে পড়ি, আমাদের সব বই খাতা আগুনে পুড়ে গেছে বাহির করতে পারি নাই। এখন আমরা বই খাতা কোথায় পাবো পড়ালেখা করতে। উল্লেখ্য শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যুতের শকসার্কিট থেকে আগুন ধরে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর

কোভিড-১৯ প্রতিরোধে এডাবের দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি: উৎসব আর সরকারি ছুটির মৌসুমেও শঙ্কিত শহর

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বড়থলি ইউনিয়নে ভিডব্লিউবি মহিলাদের চাউলের পরিবর্তে নগদ অর্থ প্রদান

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

দীর্ঘদিন পর পাহাড়ে পর্যটকদের ভিড়

বদরখালী সমিতির নির্বাচনে লড়বেন ৩২ প্রার্থী, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

যানবাহন চলাচলে উন্মুক্ত করা হয়েছে হ্যাচারী কালিন্দপুর সেতুটি

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ১০ মামলার আসামী পেশাদার চোর আটক

error: Content is protected !!
%d bloggers like this: