সোমবার , ২১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আনসার ভিডিপির মহাসমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২১, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি।

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে মোঃ আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারিশ্যা ১৮ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও অধিনায়ক মোঃ সোহাগ পারভেজ, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম।

বক্তারা প্রথমে শ্রদ্ধার সাথে স্বরণ করেন গত ২০১৯ সালে ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসীদের অতর্কিত ব্রাশ ফায়ারে নিহত সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।

এসময় বিভিন্ন ইউনিয়নের দল নেতারা বলেন, আমাদের সম্মানি ভাতা বৃদ্ধি করার অনুরোধ করছি , রেশনের ব্যবস্থা এবং পেনশনের ব্যবস্থা করার দাবি জানাই।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আমরা যেখানেই যাই তাদের একই দাবি, আসলে এটি কোন বেতন নয় এটি সামান্য সম্মানি ভাতা। তাই আমরা প্রস্তাব করেছি উর্ধতনের কাছে আপনাদের ভাতা ভাড়ানোর জন্য। খুব শিঘ্রুই প্রতিটি উপজেলাতে মডেল অফিস করার উদ্যোগ গ্রহন করেছে সরকার। বাঘাইছড়ি উপজেলার আনসার ভিডিপির অফিস ভবনের জন্য সকল কাগজ পত্র জমা দেওয়া হয়েছে।

এসময়ে বক্তারা আরো বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের উন্নয়নে ও এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে দেশ সেবায় কাজ করে যাচ্ছে। আনসার ভিডিপির সদস্যরা করোনার পাদুর্ভাবের সময় জনসচেতনতা, ত্রাণ বিতরণ এবং যেকোন দুর্যোগে প্রশাসনের কাজে সর্বাত্মক সহোযোগিতা করেছে, এলাকায় মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহোযোগিতা করে আসছে।

সমাবেশ শেষে আগত অতিথি ও চার জন শহিদ পরিবারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। শেষে সাংগঠনিকভাবে কাজের দক্ষতার সাথে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি’র সদস্য ও দায়িত্বশীলদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা ও ভ্রমণ ভাতা পুরস্কার তুলে দেন অতিথিগন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোজার শেষ মুহূর্তে রাঙামাটির ঈদ বাজার ও শপিংমলগুলোতে কেনাকাটার ভীড়

রাঙামাটিতে বিএনপির দোয়া মাহফিলে পকেট কমিটি নিয়ে হট্টগোল

অজ্ঞাত রোগে মরছে রাঙামাটি শুকর খামারের শুকর; এক সপ্তাহে মারা গেছে ৭০ শুকর

রামুতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত-৪

রাইখালীতে উদ্ধার করা টিয়া পাখি রাঙ্গুনীয়া শেখ রাসেল এভিয়ারী পার্কে হস্তান্তর

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

রামগড়ে আসামির হামলায় আহত থানার এসআই

error: Content is protected !!
%d bloggers like this: