রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

প্রতিবেদক
প্রতিনিধি, মানিকছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাংসারিক অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে আমিনুল ইসলাম(৫০) নামক এক ব্যক্তি গতকাল রোববার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গচ্ছাবিলস্থ জামতলা এলাকায় মো. আমিনুল ইসলামের সংসারে ২স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যা রয়েছে। প্রথম স্ত্রী মেহেরুনেছা সন্তানাদি নিয়ে শ্বশুরালয়ে থাকেন।
২য় স্ত্রী রাজিনা বেগমকে নিয়ে সংসারে আমিনুল দীর্ঘদিন অসুস্থতায় নিজের সিএনজি অটোরিকশা বিক্রি করার পাশাপাশি এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ উত্তোলন করেন। নিয়মিত ঋণ পরিশোধ ও সাংসারিক ভরণপোষণে হতাশাগ্রস্ত মো. আমিনুল ইসলাম ৩ আগস্ট দুপুর ১২ টার দিকে স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ভীমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন!
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের পুত্র মো. নজরুল ইসলাম জানান, আমার আব্বা তাঁর ২য় সংসার নিয়ে এখানে থাকেন। এ সংসারে আমাদের কোন ভাই,বোন নেই। কী কারণে আব্বা গলায় ফাঁস দিল, সেটা বুঝতে পারছি না।
নিহতের ভাগিনা(প্রতিবেশী) আবদুর রহিম জানান, মামা অনেক অসুস্থ থাকায় তার চিকিৎসায় সিএনজি অটোরিকশা বিক্রি করার পাশাপাশি এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল। সপ্তাহে ১৩৫০ টাকা কিস্তি, ওষুধ কিনা ও সংসারের ব্যয় নিয়ে ইদানিং হতাশায় ভুগছিল।)

রবিবার সকালে বাজারে গিয়ে কয়েকজনের কাছে ভূলত্রুটি ক্ষমা চায় এবং বলে যে, আমি মরে যাব। ভাললাগে না। এর পরই দুপুর ১২ টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে নতুন কেনা রশি গলায় বেঁধে ভীমের সাথে ঝুলে আত্মহত্যা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. আজগর হোসেন বলেন, নিহতের পারিবারিক সূত্রের দাবী রোগে হতাশাগ্রস্ত থেকে তিনি আত্মহত্যা করেন। আমরা (পুলিশ) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

কাপ্তাইয়ে শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা শুরু

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

কাপ্তাইয়ে ২ টি প্যাথলজি বন্ধের নির্দেশ

খাগড়াছড়িতে শতাধিক শিক্ষার্থীকে মং রাজা মংপ্রু সেইন শিক্ষাবৃত্তি দিয়েছে সেনাবাহিনী

বিলাইছড়িতে তথ্য অফিসের শিশু অধিকার সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রায় ৭০ কি.মি. দূর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ১৮ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন

error: Content is protected !!
%d bloggers like this: