বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রতিবেদক
এম.কামাল উদ্দিন, রাঙামাটি
আগস্ট ১, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ

রাঙামাটিতে টানা বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এতে আবারও জেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে জুনের শেষে ও জুলাইয়ের শুরুতে হওয়া সপ্তাহব্যাপী টানা বর্ষণে জেলার বাঘাইছড়ি, লংগদু ও বরকল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তির শিকার হন বহু মানুষ।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন রাঙামাটিতে সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন। দিনভর হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে জনমনে তৈরি হয়েছে পাহাড় ধস ও বন্যার শঙ্কা। সম্ভাব্য যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুতি রয়েছে উল্লেখ করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আমাদের সব সময় প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। পাহাড় ধসসহ সম্ভাব্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় সব প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ জেলা, উপজেলার সব বিভাগ ও সংস্থাকে প্রস্তুত থাকতে বলে দেওয়া আছে।এ ব্যাপারে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া রয়েছে।
জেলা প্রশাসন জানায়, বৃষ্টি হলে শহর এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা লোকজনকে আগেভাগে নিরাপদে বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে সতর্ক করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ লোকজনের নিরাপত্তায় শহর এলাকাসহ জেলায় মোট ২৬৭টি আশ্রয় কেন্দ্র খোলা আছে। তার মধ্যে রয়েছে রাঙামাটি পৌরসভায় ২৩টি এবং রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটিতে ৯টি করে ৫৪টি আশ্রয় কেন্দ্র। অন্য আশ্রয় কেন্দ্রগুলো অপর ৯টি উপজেলার সদরসহ ইউনিয়ন ভিত্তিক খোলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের জুনে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। পরবর্তী ২০১৮ সালের জুনে জেলার নানিয়ারচর উপজেলায় পাহাড়ধসে ২ শিশুসহ ফের ১১ জনের এবং ২০১৯ সালের জুনে জেলার কাপ্তাইয়ে আরও তিন জনের প্রাণহানি ঘটেছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে তাঁতী দলের সভা

লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

কাপ্তাইয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেশন প্রশিক্ষণ

এসএসএফ সুবিধা পাবেন খালেদা জিয়া অন্য সদস্যদের নয়, পরিবেশ উপদেষ্টার বক্তব্যের উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর

জুরাছড়িতে মিনা দিবস পালিত 

রাঙামাটি জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

কাউখালীতে উইভ এনজিওর বিভিন্ন সেবাদানকারী বিভাগের সাথে সম্মিলিত সংলাপ অনুষ্ঠিত 

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: