বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৬, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির  সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে পার্বত্যঞ্চলে  সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য এলাকার আনাচে কানাচে অভূতপূর্ব উন্নয়ন  হয়েছে।

১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান  ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি  অরুন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা এর সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,  সদস্য অংসুই ছাইন চৌধুরী ও  দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন,
রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২.৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ

রাঙামাটিতে ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি কর্মকর্তা

সাজেকে আটকে পড়া ৩৫ পর্যটককে হেলিকপ্টারে ঢাকায় পৌঁছানো হয়েছে

লংগদুতে দুই বোটের মুখোমুখী সংঘর্ষ; দুই শিক্ষার্থী নিখোঁজ ২ আহত ৭

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

রাসমহোৎসবে মহালছড়ি বিএনপির অংশগ্রহণ, ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা

কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ প্রশিক্ষণের উদ্বোধন

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

রাজস্থলী প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: