শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দোকান ভাংচুর চাঁদা দাবীর অভিযোগ মসজিদ কমিটির নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
ডিসেম্বর ২৩, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ

রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় এক ব্যবসায়ীর দোকান ভাংচুর ও চাঁদা দাবীর অভিযোগ মসজিদ কমিটির সম্পাদকের বিরুদ্ধে।

ভুক্তভোগি ব্যবসায়ী মো কামালা হোসেন শনিবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোঃ কামাল হোসেন বলেন, কলেজগেট এলাকার আমানতবাগ সড়কের মূখে বিগত ২১ বছর আগের আমার একটি দখলীয় ছোট দোকানঘর রয়েছে। ওই দোকানঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।

ওই দোকানঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য মোঃ ইউছুফ পোষ্ট অফিসে কর্মরত,সাবেক কাউন্সিলর বর্তমান আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন টিটু ও কলেজগেইটের আরেক আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দিন প্রাণেনাশের হুমকি ধমকি দিচ্ছে।

গত শুক্রবার (২১ডিসেম্বর ২০২৩) ইং তারিখ বিকালে আমাকে উচ্ছেদ করার জন্য রাঙামাটি সরকারি কলেজের ভিতরে গোপন মিটিং করে।
৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনে কামাল হোসেন আরো বলেন, বিগত ২৭ নভেম্বর ২০২৩ সড়ক ও জনপথ বিভাগ থেকে অবসরপ্রাপ্ত এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহম্মদ ও পোষ্ট অফিসে কর্মরত এবং মসজিদ কমিটির অর্থ সম্পাদক মোঃ ইউসুফের লোকেরা রাতের অন্ধকারে আমার একটি বড় দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যায়। মালামালের মূল্য ৮-১০ লাখ টাকা বলে দাবী করেন কামাল।

মসজিদ নির্মাণ নিয়ে আমার কোন প্রকার আপত্তি নাই। কিন্তু মসজিদের নাম বিক্রি করে তারা চাঁদাবাজি করার জন্য পায়তারা করছে।

সড়ক ও জনপথ বিভাগ বা গণপূর্ত বিভাগের লোকজন আমাকে কোন কিছুই বলেনি।কিন্তু সমস্যা করছে এইসব লোকজন। আমি এইসব চাঁদাবাজ ধান্দাবাজ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে অভিযুক্ত মোঃ ইউসুফ মিয়া ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুর কাছ থেকে জানতে চাওয়া হলে তারা জানান,কোন দুঃখে বা কেন আমরা কামালের দোকান ভাংচুর করতে যাব। আমরা তাকে বুঝিয়ে বলেছি কিন্তু সে ভুল বুঝে নানান কথা বলে বেড়াচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

অংসুইপ্রু ও সন্তু লারমার সাথে এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের পৃথক সাক্ষাৎ

কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

বরকলের ভুষণছড়া ইউপিতে প্রশাসক নিয়োগের দাবি

জুরাছড়িতে সেনাবাহিনীর পিঠা উৎসব

ওয়াগ্গা লোটাস শিশু সদনে আসবাবপত্র দিলেন অজিত দম্পতি

পিসিসিপি চবি শাখার সভাপতি আনসারী, সাধারণ সম্পাদক ইমন

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাঙামাটি শহরের বনরুপায় ছুরিকাঘাতে যুবক নিহত

বিলাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজী কালীশাহ্ (রঃ) ওরশ মাহফিল উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: