বুধবার , ৩০ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে আমদানি নিষিদ্ধ অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ৩০, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি সদর থানাধীন পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘর থেকে বুধবার দুপুর পৌনে ১টায় অবৈধ পথে আসা বিদেশী সিগারেট জব্দ করেছে জেলা পুলিশ। এসময় জড়িত ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার হরেন্দ্র লাল দেব’র পুত্র সরন দেব (৪২) এবং একই জেলার সদর উপজেলার উত্তর গঞ্জপড়ার ফুল মিয়ার ছেলে মোঃ রাজু (২৩)।

এ ব্যাপারে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিকালে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদেরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২.৪৫ঘটিকার সময়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এস আই (নিরস্ত্র)মোহাম্মদ আশিকুর রহমান, এসআই (নিঃ) উক্যমং রাখাইন, এসআই (নিঃ) নিক্সন চৌধুরী এবং ফোর্স সহ খাগড়াছড়ি সদর থানাধীন পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে ২ জনকে আটকসহ অবৈধ আমদানি নিষিদ্ধ সর্বমোট ১৪টি কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে।

১৪টি কার্টুনের মধ্যে ৯২৫কার্টুন বিদেশী সিগারেট BENSON & HEDGES, MADE IN LONDON, ১৯৭কার্টুন বিদেশী ORIS সিগারেট, বিদেশী সিগারেট MOND Strawberry ৯২৮কাটুন, বিদেশী সিগারেট MOND green apple ৫১০ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৪৮ হাজার ৪শ টাকা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন এবং রিমান্ডে নেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবি পিসিসিপির

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

ভেদভেদীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন

পার্বত্য প্রতিবন্ধী  কল্যাণ সংস্থার  নতুন সভাপতি জিতেন; সম্পাদক রুপিকা 

রামগড়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রাঙামাটিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাউজান থেকে বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রামগড়ের পাতাছড়ায় নারীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

error: Content is protected !!
%d bloggers like this: