শুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বিলের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বিলের পানি থেকে নাঈম (৫) নামের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ৬টার দিকে নিহতের বাড়ির সংলগ্ন বিলের পানি থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া গ্রামের ছৈয়দ নুরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে খেলতে বের হয়ে নাঈম আর ফিরে আসেনি। সন্ধ্যা ঘনিয়ে আসার পর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির সংলগ্ন বিলের পানিতে ডুবন্ত অবস্থায় এক শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর তারা শিশুটির লাশ উদ্ধার করেন।

জালালাবাদ ইউপি সদস্য নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুমার নামাজের আগেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সপ্তাহব্যাপী কেক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ি পরিদর্শনে ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী, সহায়তা প্রদান

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

স্বাধীন দেশে পরাধীনতা থেকে বেরিয়ে আসতে হবে- লে.কর্নেল মুনতাসির

বিলাইছড়িতে ইউএনও’র সহযোগিতায় পুড়ে যাওয়া অসহায় পরিবার পেলো নগদ অর্থ ও ডেউটিন

জিসান বিন মাজেদ কাপ্তাইয়ের নতুন ইউএনও

রাঙামাটিতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সম্মেলনকে কেন্দ্র করে দুই মেরুতে রাঙামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: