শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

পিসিসিপির ৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহে উদযাপন করেছে পিসিসিপি রাঙামাটি জেলার আওতাধীন লংগদু উপজেলা শাখা। লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় মোটর সাইকেল সমিতি অফিসে (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি স্মরণীয়ভাবে পালিত হয়।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজমের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, প্রচার সম্পাদক জাহিদ বিন খলিল সহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পিসিসিপি পিছিয়ে থাকা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা-উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে কাজ করবে।

পিসিসিপির পাঁচ বছর শুধু একটি সংখ্যা নয় এটি সংগ্রাম, সফলতা এবং শিক্ষার্থীদের পাশে থেকে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকারের প্রতীক। ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সেবা ও নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে। পরিশেষে নেতাকর্মীরা মিলনমেলা, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে পুরো অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন ও গামারী কাঠ উদ্ধার

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন নানিয়ারচর বিএনপি নেতা কবির

শেখ হাসিনার হীরকজয়ন্তী উন্নয়ন উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে কবিতা পাঠের আসর 

রাঙামাটি জেলা প্রশাসকের সহায়তায় ৩২ জন কলেজ শিক্ষার্থীর হাতে নতুন বই

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র বিশ্ববিদ্যালয় জয়ের অনন্য সাফল্য

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষের ঘটনায় গ্রেফতার-৪

৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই জুরাছড়ি ও বরকলে

কারিগর শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে– আবুল খায়ের

কাপ্তাইয়ে বাগীশিকের আয়োজনে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: