বুধবার , ২৬ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ দলের সাবেক দুই নেতার লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুলাই ২৬, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্বার করা হয়েছে। বুধবার সকাল পোনে ১০টায় মাটিরাঙ্গা পুলিশ লাশগুলো উদ্বার করে  পুলিশ।

নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। এরা দুজনই সংস্কারপন্থী হিসেবে পরিচিত ইউপিডিএফ গণতান্ত্রিক দলত্যাগী নেতা ছিলেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জনায়,  দু বছর আগে দুজন দল ত্যাগ করে চলে যায়।  এরপর থেকে  জীবনের নিরাপত্তায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকত দুজন। বিভিন্ন সময় তাদের রাঙামাটি ও চট্টগ্রামে দেখা যেত।

এ ব্যাপারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানায় , বুধবার  সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানায়।

পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়। তবে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, লাশগুলো ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স: ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

লংগদু উপজেলায় পিসিসিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন

‘দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে’

ঈদগাঁওয়ে হিফজের ছবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী মিলন জয়ী

কাপ্তাইয়ে আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় শোক দিবস পালন

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়ন নিয়ে সনাকের অ্যাডভোকেসি সভা ‎

error: Content is protected !!
%d bloggers like this: