বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানে ইমামদের ভূমিকা ইতিবাচক- পুলিশ সুপার মীর আবু তৌহিদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ২২, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বলেছেন, সন্ত্রাস, বিপর্যয় ও বিশৃঙ্খলা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রবল বাধা। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে ইমাম, আলেম ওলামাগণ একেকজন আইডল হিসেবে ভূমিকা রাখতে পারেন। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের ইতিবাচক ভূমিকা আমাদের তরুণ সমাজকে সকল প্রকার বিভ্রান্ত থেকে রক্ষা করতে পারে। বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রেও ইমামদের ভূমিকা ইতিবাচক।

আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসম কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, আল্লাহ যেটি বলেছেন কর, সেটিই ফরজ, আর যেটি বলেছেন বর্জনীয় সেটি বর্জন করাও ফরজ। তিনি বলেন, বাংলাদেশ যে নিরাপদ আছে এর পিছনে বাংলাদেশ ইসলামী ফাইন্ডেশনের ভূমিকা আছে। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তাই আজকে দেশ নিরাপদ আছে, তাঁর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাইন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দোয়া পরিবেশন করেন রাঙামাটি সদরস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম, নাত পরিবেশন করেন কাঠালতলী জামে মসজিদের সহকারী ইমাম মোঃ তৈয়ব, কুরআন তিলওয়াত করেন দারুস সালাম একাডেমী’র ইমাম হাফেজ মোঃ বেলাল উদ্দিন ও সঞ্চলনা করেন ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুঁইয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

সেনাবাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের গুজব ও মিথ্যাচারের প্রতিবাদ

কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবার চিকিৎসায় এগিয়ে আসলেন বিএসপিআই প্রাক্তন শিক্ষার্থীরা 

এ বছর রাঙামাটিতে আমের ফলন কম

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

অবশেষে মুক্ত হয় ঘরে ফিরলো অজগর

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাথে বৈধও যেন অস্ত্র অবৈধকাজে ব্যবহার করা না হয় নির্দেশ দেওয়া হয়েছে

দীঘিনালায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ 

error: Content is protected !!
%d bloggers like this: