শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

প্রতিবেদক
জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

রাঙামা‌টি জেলা বিএন‌পির সভাপ‌তি দীপন তালুকদার দীপু বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করে রেখেছিল, তাই ৩১ দফার মাধ্যমে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। আমাদের সকলকে তার এই ৩১ দফা সবার কাছে তুলে ধরতে হবে।’

তিনি আরো বলেছেন দেশের মানুষ বিরাজমান সংকট উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে চায়। তি‌নি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নের্তৃত্বে সকলকে ঐক্যবন্ধ থেকে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি শনিবার দুপু‌রে কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রধান বক্তা এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবদুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভার প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিশেষ বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

বর্ধিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপ‌তি মোঃ ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ উপজাতীয় বিষয়ক সম্পাদক অজুন ম‌নি চাকমা, সহ প্রচা‌র সম্পাদক মোঃ কামাল হো‌সেন,
সহ সাংগঠ‌নিক সম্পাদক আবুল মনসুর, কাউখালী উপজেলা বিএনপির সহ সভাপ‌তি সাজাই মং মারমা, আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃআবু বক্কর তারামিয়া, যুগ্ন সম্পাদক মোমিনূল করিম, সি‌নিয়র যুগ্ন সম্পাদক ছ‌গির আহ‌মেদ, কৃষকদ‌লের সভাপ‌তি শওকত হোসাইন প্রমুখ।

সভায় কাউখালী উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য বক্তারা।

বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

আর্ন এন্ড লিভ -কর্তৃক পালিত হলো জাতীয় যুব দিবস

দেশ খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ : খাদ্য ও ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

কাপ্তাইয়ে বিএসপিআই সড়কের বেহাল অবস্থা, পথচারীদের দূর্ভোগ চরমে

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে ১২ মাদক কার্বারী গ্রেপ্তার

কক্সবাজারে চলছে পাহাড় কাটার মহোৎসব

বাঘাইছড়ির কাচালং সেতুর পাটাতন ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে,  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্য উদ্ধার

রাঙামাটিতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: