বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে অসহায় গুরা মিয়ার পরিবারকে নগদ টাকা দিয়ে সহায়তা প্রদান

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ২২, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে এবার অসহায় গুরা মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিকতা,সহানুভূতি ও সামাজিক উন্নয়ন নিয়ে গঠিত শামসুল আলম মানবিক ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরা মিয়ার অসুস্থতার খবর পেয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালীন নগদ অর্থ ও ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়া গ্রামের মৃত নজির আহমদ ও মৃত নুরজাহানের পুত্র কোমরের হাড়ভাঙা রোগী গোরামিয়াকে নগদ ১০ হাজার টাকা ও ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শামসুল আলম মানবিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মোঃ শাহাজাহান বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে  বয়স্ক, রোগী ও হতদরিদ্রদের জন্য মানব সেবামূলক কাজ করে যাচ্ছে।  যা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি মানবিক সকল কাজগুলো গ্রহণ করে সমাজের বঞ্চিত মানুষ উপকৃত হবে।

জানতে চাইলে ভিডিও কনফারেন্সে প্রবাসী শামসুল আলম  বলেন, মানবসেবা সহ দুর্যোগময় সময়ে আমরা সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে আছি। পাশাপাশি তিনি ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

এসময় স্থানীয় বেশ কজন গণমাধ্যম কর্মীছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম হবে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল -কৃষি মন্ত্রী

কাপ্তাই বিএফআইডিসিতে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত 

সাজেকের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ, আটকে পড়েছে শতাধিক পর্যটক

বিলাইছড়িতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কাপ্তাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদপত্র বিতরণ 

কক্সবাজারে ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম

সাজেকের নিউলংকর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ১

বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রাঙামাটি সদর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

error: Content is protected !!
%d bloggers like this: