মঙ্গলবার , ১৩ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে গণ সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মে ১৩, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

রাঙ্গামাটির বিলাইছড়িতে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার- এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় দীঘলছড়ি বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প (পিআরএলসি)- এর আওতায় এলাবাসীরা উপস্থিত ছিলেন। সংলাপে  অংশগ্রহণ করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার মানুষ। এতে  সেবাগ্রহীতা ও সেবা দানকারীর বিভিন্ন সুবিধা- অসুবিধার কথা তুলে ধরা হয় এবং সেবা দানকারীদের আরও একটু আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কৃষি, সুপেয় পানি, স্বাস্থ্য সেবা, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, যোগাযোগ, ঋণ প্রদান – আদায়, জমির সেচ ব্যবস্থাপনাসহ ইত্যাদি বিষয়ে সংলাপে উঠে আসে।

এসময় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা,  উপজেলা মেডিকেল অফিসার ডা: উন্মে সাইকা, উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুক, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) রিনি চাকমা, আরএইচডিসি প্রকল্পের খুশি চাকমা এবং হিলফ্লাওয়ার সংস্থা’র  পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

সাজেকে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

কাজে ফিরেছে কাপ্তাই থানা পুলিশ

দীঘিনালায় দুঃস্থ অসহায় প্রতিবন্ধীর সেনাবাহিনীর অর্থ সহায়তা 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: