বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:৫৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট’র এক সদস্যকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দীঘিনালা থানা পুলিশ।

আটককৃত ব্যাক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের তাঁরা বুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমা’র ছেলে সুজন চাকমা(৪৫)।

দীঘিনালা থানাসূত্রে জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে ১১ সেপ্টেম্বর উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক পাড়া থেকে তাকে আটক করা হয়। এদিকে যৌথবাহিনি তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১ টি দেশি অস্ত্র ও ২ রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয়। ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল হক বলেন, আটককৃত সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিলো। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: