মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বসতবাড়ীতে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ৪, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলার ঘটনার এজাহারনামীয় আসামী রামগড় সরকারী ডিগ্রী কলেজ প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি হাছান শরীফ (২৩) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার তৈছালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মো: ফারুক এর ছেলে।

রামগড় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরিফ গত ২ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে গর্জনতলী এলাকার একব্যক্তির নিকট ছাত্রজনতার আন্দোলন থামানোর অযুহাতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ৪ আগস্ট  বিকালে দক্ষিণ গর্জনতলী বাদীর বসত বাড়ীতে দলবল নিয়ে শসস্ত্র  হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর সহ লুটপাট চালায় । এ সময় বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি রামগড় থানায় মামলা করেন।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান,  তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজে হামলায় জড়িত মর্মে শনাক্ত হওয়ায় প্রযুক্তির সহায়তায় হাসান শরীফকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৪৯ পরিবার

হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিলুপ্ত ১লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করলেন দক্ষিণ বন বিভাগ

রুমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানিকছড়িতে প্রান্তিক কৃষকরা পেলেন কৃষি উপকরণ, বীজ, সার ও চারা

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

জুরাছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ঈদগাঁওয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ সিএনজি চালক আটক

টেকনাফে টানা বৃষ্টিতে স্থবিরতা: পাহাড় ধসের শঙ্কা, ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে প্লাবিত

কাপ্তাইয়ে ৫৩ প্রাথমিকের ১৫৯ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: