রবিবার , ৩ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৩, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে সমীর দত্ত চাকমার জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সমীর দত্ত চাকমা জমা দেওয়া স্বাক্ষরে ৭জন ভোটারের গরমিল পাওয়া যায়।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়।

যাচাই-বাছাইয়ের আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পানছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমার মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে সমীর দত্ত চাকমা সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বহাল রাখার জন্য তিনি আবেদন করবেন।

২৯৮ নং খাগড়াছড়ি আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তাঁর সঙ্গে সমীর দত্ত চাকমার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জেলা জুড়ে এমন আলোচনা হচ্ছিল কয়েক দিন ধরে। এখন তাঁর মনোনয়নপত্র বাতিল হলো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৩ নেতা আটক

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় অগ্নিদুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত / রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দারুস সালাম একাডেমিতে দোয়া মাহফিল

লংগদুতে রাঙামাটি ডিসির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

ফ্যাকড-ক্যাব-এর স্ট্যান্ডিং কমিটি ফর পিআর অ্যান্ড কমিউনিকেশন-এর গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে রবিবার খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

টানা ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন

মারমা ভাষার প্রথম চলচ্চিত্র / ‘গিরিকন্যা’র প্রযোজকের সাথে মতবিনিময় 

error: Content is protected !!
%d bloggers like this: