শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বাঘাইছড়িতে নানান কর্মসূচি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ২, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি মারিশ্যা জোন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন কমিটি।

এ দিনটি উপলক্ষে বিজিবি মারিশ্যা জোন ও পাহাড়ি সুশীল সমাজ আলাদা ভাবে উদযাপন করে।

সকালে বিজিবি শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের সুবাতাস বইছে, পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। পরে বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল ও শীত বস্র বিতরণ করা হয়। অন্যদিকে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর উদযাপন কমিটি।

চুক্তির ২৫ বছর উদযাপন কমিটির আহব্বায়ক সুমিতা চাকমার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক নজরুল কবির, সাংবাদিক সুমি খান, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান সহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দগণ গণসমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার লোকসমাগম ঘটে। বক্তারা সরকারের প্রতি পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য দ্রুত্ব একটি রোডম্যাপ ঘোষণার দাবী জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকির মুখে জনস্বাস্থ্য

রাজস্থলীতে অবৈধ স্পিরিট বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা ও কারাদণ্ড

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

রাজস্থলীতে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

সাজেকের ভূয়াছড়িতে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করলো সেনাবাহিনী

বাঘাইছড়িতে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

error: Content is protected !!
%d bloggers like this: