সোমবার , ৮ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৮, ২০২২ ৩:১২ অপরাহ্ণ

 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকীতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৬ টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এইছাড়া ৩ জন অসহায় ও দুঃস্হ মহিলাকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং উপাই (Upay) এর মাধ্যমে সর্বমোট ৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, ওসি( তদন্ত) আকতার হোসেন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা ।

সমগ্র আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের অফিস সুপার ছালেহ আহমদ।

এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটি প্রতিপাদ্য বিষয় হলো ” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের কন্ঠস্বর সাকিবের নিঃশর্ত মুক্তির দাবীতে লংগদুতে মানববন্ধন

রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

জুরাছড়ি উপজেলায় যুব সমাবেশ ও দিন ব্যাপী প্রশিক্ষণ

কাপ্তাই বিএসপিআই বৈষম্যতা বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল

‎অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইনীমূখ বাজার পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

কৃষকদের ২ দিনের প্রশিক্ষণ শুরু জুরাছড়িতে

খাগড়াছড়ি প্রেসক্লাব’র আলোচনায় অভিমত / বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জেলাবাসীর কাছে স্মরণীয় থাকবেন

error: Content is protected !!
%d bloggers like this: