মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়ির সনাতনী সমাজের প্রার্থনা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) রাতে শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে সনাতনী সমাজ কল্যাণ পরিষদ মহালছড়ি এর আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় আয়োজন করা হয় এ প্রার্থনা সভা।

স্থানীয় প্রার্থনার্থী লিটন আচার্য্যর সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সুনীল দাশ ও সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা সহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সাধারণ মানুষসহ বিভিন্ন পর্যায়ের বহু ভক্ত-অনুসারী এ অনুষ্ঠানে অংশ নেন।

অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য আন্তরিক প্রার্থনা করেন। এ সময় তারা দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

এ বিষয়ে উপস্থিত প্রার্থনার্থীরা জানান, সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহানুভূতির জায়গা থেকেই প্রার্থনার এই আয়োজন। অসুস্থ নেত্রীর প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, এই প্রার্থনা তার একটি প্রতিফলন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা আদালতের

বিশ্ব নার্স দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে বর্ণাঢ়্য র‍্যালি

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন রাজস্থলীতে

কাউখালীর বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের সভা

মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপকরণ চারা বিতরণ

দুর্গাপূজা উপলক্ষ্যে রামগড় সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধরা পড়েছে ছোট জাতীয় মাছ

রুমায় মহান বিজয় দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: