বুধবার , ১৭ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে মনসা পুজায় দুই শতাধিক পাঁঠা বলি দিল ভক্তরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৭, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

মা মনসার পুজা এবং দুই শতাধিক পাঁঠা বলির মাধ্যমে বুধবার (১৭ আগস্ট) রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা ও শিলছড়ির ওয়াগ্গাতে সকাল ৬ টা হতে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হলো হিন্দু দেবতা সর্পদেবী মা মনসার পুজা।

এই উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে ।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, কাপ্তাইয়ের ৫ টি এলাকায় ২ শতাধিক পাঁঠা ছাগল এবং হাঁস বলির মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা মা মনসার পুজা করেছেন।
কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও জয়কালী মন্দির এর পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পুজা শেষে এরপর বলি দেওয়া হয়েছে।
রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু জানান, এই বছর এই মন্দিরে ৭৩ টি ছাগল বলি দেওয়া হয়েছে এবং কিছু হাঁসও বলি দেওয়া হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক অভিজিৎ দাশ কিষান জানান, এই বছর মিশন এলাকায় ৪৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।
কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকার ইউপি সদস্য নীল কান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপো এলাকায় ২৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত শ্রাবন মাসের ১ তারিখ হতে মা মনসার পুজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মা মনসার পুঁথি পাঠ শেষে সনাতন সম্প্রদায়ের লোকজন শ্রাবন মাসের শেষে এই পুজা করে থাকে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ও লিচুবাগান ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি নৌ উইং ও নৌ স্কাউটস

সাংগ্রাইয়ের পবিত্র জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায়; নতুন বছরকে বরণ

রাঙামাটিতে কোতোয়ালী থানার ওসি’র বাজার মনিটরিং

রাঙামাটি লায়ন্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক

রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দীঘিনালায় প্রদীপ প্রজ্জ্বলন ও স্মৃতি চারণ

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

দীঘিনালায় দুর্গোৎসবে সেনা জোনের সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: