সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় সড়কের বেহাল দশা , ধানক্ষেত মাড়িয়ে লাশ নেয় স্বজনরা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ২৩, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দাশখালীপাড়ার গ্রামীন এলাকার একমাত্র রাস্তাটি কাঁচা। দীর্ঘবছর ধরে রাস্তাটির ২০ ফুট এলাকায় এমন দৈন্যদশা হলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ ভংকুর রাস্তাটি সংস্কার বা মেরামতে গেল কয়েকবছরে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। এ অবস্থার মধ্যে চলাচলের অনুপযোগী রাস্তা দিয়ে স্থানীয় এলাকাবাসীর নিত্যদিনের চলাচলে দুর্ভোগের যেন শেষ নেই।

সর্বশেষ গত রোববার (২২ জুন) ঢেমুশিয়া ইউনিয়নের দাশখালী পাড়ার একজন ব্যক্তি মারা গেলে তাঁর লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যেতে গিয়ে ভংকুর রাস্তার কারণে চরম বিড়ম্বনার সম্মুখীন হন মৃত ব্যক্তির স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

এ অবস্থায় নিরুপায় হয়ে স্বজন ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার ঘুরে বিলের ধানক্ষেত মাড়িয়ে কবরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যেতে বাধ্য হয়েছেন। ধানক্ষেত মাড়িয়ে লাশ নিয়ে যাওয়ারএ কটি ভিডিও চিত্র গতকাল দুপুরে স্থানীয় বিভিন্ন লোকজনের ব্যক্তিগত ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর গ্রামীন রাস্তার এমন পরিস্থিতি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের ভুমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

গ্রামীন রাস্তার এমন বেহাল দশার বিষয়টি নিশ্চিত করেছেন ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী রিদুয়ান হাফিজ। তিনি বলেন, ঢেমুশিয়া ইউনিয়ন প্রতিষ্ঠার পর অনেক চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশখালী পাড়ার রাস্তাটি অবহেলিত রয়ে গেছে। কোনওসময় উন্নয়নের ছোয়া লাগেনি এ রাস্তায়। মাত্র ২০ ফুট ভাঙা রাস্তার কারণে আজকে প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে বিলের ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য লাশ বহন করতে বাধ্য হয়েছেন স্বজনরা।

তিনি বলেন, ধানক্ষেত মাড়িয়ে হাঁটু পানিতে হেঁটে লাশ নিয়ে যাওয়ার ঘটনাটি প্রমাণ করে একটি এলাকা কতটা উন্নয়ন অবহেলার শিকার হয়েছে। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি খাটিয়ায় মৃতদেহ বহন করা হচ্ছে জল-কাদার ভেতর দিয়ে, খালি পায়ে, হাঁটু জলে। কখনো ডুবে যাচ্ছে এলাকাবাসী মানুষের পা, কখনো হোঁচট খাচ্ছে কফিন বহনকারী স্বজনরা।

এলাকাবাসি অভিযোগ করে বলেন, দাশখালী পাড়ার রাস্তার এমন বেহাল দশার পেছনে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি আর দায়িত্বহীনতা। স্থানীয় লোকজনের অভিযোগ, বহুবার এই সড়কের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আসলেও সেসময়কার ইউপি চেয়ারম্যান মেম্বার  ও সংশ্লিষ্ট প্রভাবশালীদের পকেটে চলে যায়।

মৃত ব্যক্তির স্বজনরা আক্ষেপ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে আজ মাত্র ২০ ফুট রাস্তার বেহাল দশা থাকতো না। যদি তাঁরা (জনপ্রতিনিধিরা) সৎ থাকতো, আন্তরিক হতো তাহলে এলাকার রাস্তার  উন্নয়ন হতো। জনপ্রতিনিধিরা দায়িত্বহীন বলে আজ ভংকুর রাস্তার কারণে বিলের ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য লাশ নিয়ে যেতে হলো। গ্রামীন রাস্তার এমন পরিস্থিতি বলে দেয়, মরার পরও একজন মানুষকে সম্মান নিয়ে বিদায় নেওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাড়িয়েছে।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, সড়কের বেহাল দশার কারণে মরদেহ ধানক্ষেত মাড়িয়ে দাফনের জন্য নিয়ে যাওয়ার দৃশ্যটি নিঃসন্দেহে একটি অমানবিক ঘটনা। তিনি বলেন, ভিডিও চিত্র আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে দাশখালী পাড়ার রাস্তাটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদ পুনর্মিলনীতে ইনসাফ ও সাম্যের রাষ্ট্র দাবি ঈদগাঁও জামায়াতের

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৮ জনকে হাইকোর্টে তলব

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মুজিবুর গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

রামগড়ে দুর্নীতি, মাদক, বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল ৯০০ শিক্ষার্থী

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

১০০ জন দরিদ্রদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

দ্বিতীয় ধাপে রাঙামাটির ৩ উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

রাজস্হলীতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: