শনিবার , ১৮ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টরসহ নিহত-২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৮, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টরসহ ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার দিকে লংগদু উপজেলার বারবুনিয়া (কাট্টলী বিল) মধ্য হারিকাবা ধনপতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের ধনপতি বাজার এলাকায় জেএসএস সন্তু সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় ইউপিডিএফ কালেক্টনসহ ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫)ও ধন্যপতি চাকমা(৩৫)। জানাগেছে, নিহত তিলক চাকমা ইউপিডিএফ এর কালেক্টর ও ধন্যমনি চাকমা কালেক্টরের সহযোগি হিসেবে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে লংগদু ইউনিয়নের ধনপতি, মধ্য হারিকাবা এলাকায় ইউপিডিএফের সশস্ত্র একটি দল অবস্থান নেয়। লংগদু উপজেলার কাট্টলী এলাকায় ১০-১২ জনের একটি দল ধনপতি ও মধ্য হারিকাবা এলাকায় এসে ইউপিডিএফ সদস্যের ওপর অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলেই দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু জানান,লংগদুতে দুপক্ষের মধ্যে অতর্কিত হামলায় ২জন মারা গেছে। তবে ইউপিডিএফ দাবি করছে নিহত ২জন তাদের কর্মী। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,২জন মারা গেছে শুনে আমি ও আমার সঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থ থেকে ফিরে এসে বিস্তারিত জানাবো।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা শনিবার ১৮মে এক সংবাদ মাধমে দেয়া এক বিবৃতিতে জেলার লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। বিবৃতিতে তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন,শনিবার সকাল সাড়ে ৮টার সময় লংগদুর বড় হাড়িকাবার ভালেদি ঘাট এর পার্শ্ববর্তী স্থানে সন্তু গ্রুপের ৭জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়,এ হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) ও সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হন। নিহত ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমার পিতার নাম সময় মনি চাকমা,গ্রাম-কুকিছড়া, কাট্টলী, লংগদু, রাঙামাটি এবং সমর্থক ধন্য মনি চাকমার পিতার নাম লেংগ্যা চাকমা,গ্রাম-ধুধুকছড়া,বড় হাড়িকাবা, লংগদু,রাঙামাটি। উক্ত হামলায় নেতৃত্ব দেন পোয়া চাকমা ওরফে আপন (৩২),পিতা লক্ষ¥ী মনি চাকমা। তার বাড়ি বড়

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোট দেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার -ডিসি মো: মোশারফ হোসেন খান

চন্দনাইশে হঠাৎ মুলার দাম অর্ধেক, হতাশ চাষিরা

রাঙামাটি কাঠ ব্যবসায়ীদের নেতৃত্বে আজম খান- শাওন ফরিদ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কাপ্তাই ইফার খতমে কোরআন-পুরস্কার বিতরণ 

খাগড়াছড়িতে জিটিএফ ওয়ার্কশপ / উন্নয়ন তরান্বিত করতে ই-জিপি ভূমিকা রাখছে

ঈদগাঁওয়ে জুলাইয়ের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি- রাঙামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

বিলাইছড়িতে হিলফ্লাওয়ার কর্তৃক পুষ্টি মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক

error: Content is protected !!
%d bloggers like this: