রবিবার , ২১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে প্রচন্ড তাপ প্রবাহে অস্থির জনজীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

গত ২-৩দিন ধরে রাঙামাটিতে প্রচন্ড তাপ প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। তাই গরমে অস্থির এখানকার জনজীবন। হাট-বাজার,দোকানপাট ও অফিস আদালতে গরমে জনজীবন মানুষ। ঘর থেকে বের হতে না হতেই এখানকার লোকজন ঠান্ডায় চলে যেতে চায়। কেউ কেউ কেউ স্বস্তি পেতে ফ্যানের বাতাস খুজে। তাপ প্রবাহের জন্য অনেকেই ভয়ে ঘর থেকে বের হচ্ছে না।

রবিবার সকাল থেকে রাঙামাটি শহরের মধ্যে জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক জেলা তথ্য অফিস হিট স্ট্রোক সংক্রান্ত বিষয়ের উপর সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। অপর দিকে শিক্ষা মন্ত্রনালয় থেকে জারিকৃত আদেশ মূলে তাপ প্রবাহের কারনে রবিবার থেকে ৭ দিনের জন্য প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি শহরের নিউ মার্কেট সংলগ্ন কালিন্দীপুর সড়কে জৈনক বিকাশ দোকানদার মোঃ রাকিব হোসেন জানান, তাপ প্রবাহের কারনে সে একটু স্বস্তি পেতে ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে গায়ে পড়ে আছেন। তার পরে তার কাছে তাপ প্রবাহ অনুভূতি হচ্ছে। প্রচন্ডে গরমে সে কাতড় হয়ে পড়েছে। এভাবে অনেক ব্যবসায়িই গরমের জন্য ব্যবসা-বাণিজ্য করতে পারছে না।

হোটেল ড্রিমল্যান্ডের ম্যানেজার মোঃ মোবারক হোসেন বলেন,এই গরমে ও তাপ প্রবাহে অস্থির অন্য দিকে বিদ্যুৎ লোডশেডিংয়ের সমস্যা আমরা জর্জরিত। বিদ্যুৎ ঠিকমত না থাকায় আমাদের ব্যবসা বাণিজ্যে চরম ভাবে সমস্যা হচ্ছে। তাপ প্রবাহের কারনে লোকজন তেমন বের হচ্ছে না। তাই আমাদের ব্যবসাও কমে গেছে।

রাঙামাটি আবহাওয়া অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ক্যাসনো মারমা বলেন,গত ২দিন ধরে স্থানীয় ভাবে তাপমাত্র ৩৭-৩৮ডিগ্রি মাত্রায় অতিবাহিত হচ্ছে। আরো ৩-৪ দিন ধরে এভাবে তাপ মাত্রা পড়তে পারে,তাপমাত্রা বৃদ্ধিও হতে পারে। সারা দেশেই হিট স্ট্রোক এর মত গরম প্রবাহ অতিবাহিত করছে।

জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন বলেন, গত কয়েক দিন ধরে প্রচন্ড তাপ প্রবাহ লক্ষ করা যাচ্ছে। মানুষ গরমে অস্থির হয়ে গেছে। অতিরিক্ত তাপমাত্র বেড়ে গেছে। তাপ প্রবাহে মানুষ অস্থিরতা অনুভাব করছে। গরমে অনেকের রোগ বালাই দেখা দিচ্ছে। রবিবার সকাল হতে শহরের মধ্যে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে কি কি করণীয় তা মাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি বাজারে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক–১

বাঘাইছড়িতে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক কমিটি গঠিত

কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

জুরাছড়িতে আনসার ভিডিপি সদস্যদের ১০ দিনের প্রশিক্ষণ শুরু

রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

কাপ্তাইয়ে কৃষকলীগ নেতার সহধর্মিণীর চিকিৎসায় সহায়তা দিলেন অংসুইছাইন চৌধুরী 

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ -এর উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: