সোমবার , ৮ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মে ৮, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার বন্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আকতার হোসেন চাককাটা গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
সোমবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ফাঁসিয়াখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুমারী চাককাটা গ্রামে হাতির আক্রমণের ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাত গভীরে বন্য হাতির পাল এসে বাড়ির উঠানে আম খাচ্ছিল। আম গাছগুলো বাঁচাতে তাড়াতে গেলে জমিতে ফেলে হাতির ধারালো দাঁত দিয়ে ক্ষত-বিক্ষত হয়ে কৃষক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। লামা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই লোকটির মৃত্যু হয়েছে।
লাশের পিঠে ও গলায় বড় ধরনের ক্ষত চিহ্ন এবং সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এছাড়া হাতি ও মানুষের দ্বন্দ নিরসনে বন বিভাগের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চেীধুরী বলেন, লাশ এখনো লামা সরকারি হাসপাতালে রয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে পাচারের পথে বিপুল অস্ত্র জব্দ: ইউপিডিএফ ও সিএনএফ’র সংশ্লিষ্টতা

‘অক্ষর’র কবিতা সংখ্যার জন্য লেখা আহ্বান

৯৯৯ এ ফোন সাজেকে ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

অনিয়মের অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে-কাজল তালুকদার

কাপ্তাইয়ে মন্দির ভিত্তিক ৫ শিশু ও গণশিক্ষা কেন্দ্রে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয় 

রাঙামাটি জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাইয়ের মো: মাহবুবে ইলাহী

রাইখালী ছাগলের হাট: পাহাড়ি ছাগলের কদর বেশী

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের পৃথ্বীরাজ সাহার নজরুল সংগীতে জাতীয় পুরস্কার অর্জন

বাঘাইছড়ির কচুছড়িতে তিন শতাধিক পরিবারের মাঝে ২০ ইসিবির কম্বল বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: