শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের দুরছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​দুরছড়ি এলাকাবাসী এবং জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এই জুলুসটি বিকাল সাড়ে ৩টায় দুরছড়ি জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

হাফেজ দৌওলত আমিন এর সঞ্চালনা ও দুরছড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আলম আনসারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ নূর আল কাদেরী, সহ সুপার কাজী ওবাদুল্লাহ শাহ (রা:) তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা পটিয়া, চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দীন, ৩১ নং খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এবং ৪ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন মঈন। এছাড়াও বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক এবং অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণ করে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন সাজাতে হবে। এর মাধ্যমেই ঈদে মিলাদুন্নবীর প্রকৃত তাৎপর্য বোঝা সম্ভব। তাঁরা আরও বলেন, এটি কেবল আনন্দের দিন নয়, বরং মানবজাতির মুক্তির বার্তা স্মরণ করার দিন।
​
​ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাতে ওয়াজ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: