সোমবার , ২১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিশ্ব বন দিবসের র‍্যালী-আলোচনা সভা 

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ২১, ২০২২ ১২:২২ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

বিশ্ব বন দিবস উপলক্ষে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই জাতীয় উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ” বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ছালেহ মোঃ শোয়াইব খান।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের অত্যাচারের ফলে হাতি লোকালয়ে চলে আসছে। নিজেদের অসচেতনতার কারণে বনের স্বাস্থ্য দিন দিন লুপ্ত হচ্ছে । তাই গাছ লাগানো এবং এর পরিচর্যার বিকল্প নেই।

বক্তারা আরোও বলেন, আমাদের বৃক্ষ আচ্ছাদনের প্রয়োজন ২৫%। কিন্ত বর্তমানে আছে ১৭%। ২০৩০ সালে ২২% এবং ২০৪১ সালে ২৪% করতে হবে। তাই যারা অবৈধ ভাবে বনভূমি দখল করে আছেন তাদেরকে স্ব- ইচ্ছায় বনভূমি ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য অনুরোধ জানাই ।

অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এবং বনের উপর নির্ভরশীল উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি র‍্যালী কাপ্তাই জাতীয় উদ্যান হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

বাঘাইছড়িতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের ওরিয়েন্টেশন 

ফারুয়া যমুনাছড়ি বম জনগোষ্ঠীর আত্নীক উদ্দীপনা সভা ও শস্য উৎসব অনুষ্ঠিত

মানিকছড়ি ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কের উদ্বোধন

মহালছড়িতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিলাইছড়িতে ভিডব্লিউবি’র চাউল বিতরণ

কাউখালীর ঘিলাছড়ি জামিউল উলুম আল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন 

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

বাঘাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: