মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাকুয়াখালী গণহত্যার বিচারের দাবি পিসিসিপি’র

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

পাকুয়াখালী গনহত্যার বিচারের দাবিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন ও প্রতি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির উদ্যােগে (৯ই সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে লংগদু উপজেলা কনফারেন্স কক্ষে শোক সভা, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

শোক সভায় পিসিসিপি’র নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার লংগদু উপজেলার পাকুয়াখালি গনহত্যার নির্মম এক ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন একজন ইউনুস মিয়া। ৩৫ কাঠুরিয়াকে জেএসএস এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী নৃশংস নির্যাতন করে করে নির্মমভাবে হত্যা করে। মোট ৩৬ পরিবারের মধ্যে ৩৫ জন নিরস্ত্র বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে টুকরো টুকরো করেছিলো সেদিন। একমাত্র বেঁচে যাওয়া ব্যাক্তি মোহাম্মদ ইউনুস মিয়া, তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তার বেঁচে ফেরার মাধ্যমে এই নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছিলো। ঘটনার পর বাংলাদেশ সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজও জনসম্মুখে আসেনি। বেঁচে থাকা ইউনুস মিয়াও একটি মামলা দায়ের করেন। তিনি নিজে সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিলেন। স্বাক্ষী থাকা সত্ত্বেও গত ২৯ বছরে এই নির্মম হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। বেঁচে ফেরা ইউনুস মিয়াও বিচারের আশা ছেড়ে দিয়েছেন। যে ৩৫ জন কাঠুরিয়া এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, তাদের পরিবার কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ছে ২৯ বছর ধরে। কারণ দেশের আইন-আদালত কোনো বিচার এনে দিতে পারেনি। তার পরও মাঝেমধ্যে একজন ইউনুস মিয়া স্বপ্ন বাঁধেন যে কোনো একদিন এত জঘন্য একটি হত্যাকান্ডের বিচার করবে সরকার।

আলোচনা সভায় পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে ও লংগদু উপজেলা পিসিসিপি সভাপতি সুমন তালুকদারের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি মোঃ আসিফ ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দীন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, এছাড়াও পিসিসিপি’র ইউনিয়ন,উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

৩৫ কাঠুরিয়া পরিবারের সদস্যবৃন্দরা সহ লংগদু উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায়ই তিন (০৩) শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বাস্তবায়ন কমিটির যুগ্নআহব্বায়ক ও জেলা পিসিসিপি সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন উক্ত প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে সম্পন্ন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

জুরাছড়িতে ২৪ বেকার নারী পেলেন সেলাই মেশিন 

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হেডম্যান ও কারবারিদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

রুমায় মহান বিজয় দিবস পালন

আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার: বিশ্বব্যাপী ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

রাজস্থলীতে প্রান্তিক চাষীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কাপ্তাই হ্রদের পুনর্খনন করে গভীরতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

error: Content is protected !!
%d bloggers like this: