বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় সীমান্তের দুর্গম স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
আগস্ট ৭, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বিজিবির রামগড় জোন। বৃহস্পতিবার সকালে অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৮ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ ও  ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। অন্তু পাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্ননে ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এমন মানবিক উদ্যোগ দুর্গম এলাকার শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নে কার্যকরী ভুমিকা রাখবে।

এসময় রামগড় জোন উপ অধিনায়ক মেজর নুর আহমদ সহ পদস্থ বিজিবি কর্মকর্তা, স্থানীয় কার্বারী মেলাপ্রু, সাবেক ইউপি সদস্য মংলাইগ্য মগ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

রাঙামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

রাঙামাটিতে এডিবির কর্মশালা / পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড করার আগে প্রাকৃতিক ভৌগলিক জনগোষ্ঠীকে গুরুত্ব দিতে হবে

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বীজ ধান ও সার বিতরণ 

সাজেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘুরে আসুন ঝর্ণার দেশ বিলাইছড়ি

error: Content is protected !!
%d bloggers like this: