সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন : হারানো বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

আকাশ সংস্কৃতির আগ্রাসানে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামগঞ্জ এবং স্কুলে বউছি খেলা, হা-ডু-ডু খেলা, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলা দেখা মিললেও আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ট হয়ে আমরা ইতিমধ্যে হারিয়েছি  আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা, আচার, আচরণ, কৃষ্টি এবং সংস্কৃতিকে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বউছি খেলা, দাড়িয়াবান্ধা খেলা কিংবা কানামাছি খেলা কি। তাই হারিয়ে যাওয়া এইসব গ্রামীণ খেলাধূলাকে পুনরায় ফিরে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে বউছি খেলা এবং হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। শুরুতেই ছেলেদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয় এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক  উচ্চ বিদ্যালয়। এতে ৩০-২০ পয়েন্ট এ কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।

পরে মেয়েদের বউছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়। এতে উভয় দল ৩৯-৩৯ পয়েন্ট অর্জন করেন। ফলে এ খেলা ড্র হয়।

এর আগে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় তিনি বলেন, আমাদের গ্রামবাংলার অনেক খেলা আজ বিলুপ্তির পথে, এইসব হারিয়ে যাওয়া খেলাকে পুনরায় আমাদের মাঝে ফিরে আনতে হবে। আজকে রুপসী কাপ্তাই যেই উদ্যোগ গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়।

রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, লোটাস শিশু সদন আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্রাংহ্লামং মারমা, সহকারী প্রধান শিক্ষক মুন্নী বড়ুয়া সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা এবং আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের। পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধনের আগে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নাচ এবং গান পরিবেশন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

যেভাবে বুঝবেন করোনার উপসর্গ

সরকারি নীতিমালা উপেক্ষা করেই প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে শিক্ষক

বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় মহিলা ফুটবলার ঋতুপর্নার ভাইয়ের মৃত্যু

রাঙামাটি সেনা রিজিয়নের ত্রাণ বিতরণ

রাঙামাটি সেনা রিজিয়নের ত্রাণ বিতরণ

রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টার

সমাজে নাগরিকের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: