সোমবার , ১৫ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবি প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবন এর সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে শোক দিবস দিবস উপলক্ষ্যে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা এবং মূল বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক ফারহা সুলতানা।

এছাড়া স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিটায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ইন-চার্জ) খোকনেশ্বর ত্রিপুরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

শেখ হাসিনার সরকার থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে- বীর বাহাদুর উশৈসিং

রাজস্থলীতে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাবুল মিয়ার মাছের ক্রিকের জাল কাটল কে?

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

ভারতীয় ১০ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

ভারতীয় ১০ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

দীঘিনালায় নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

কাপ্তাইয়ের রাইখালীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত 

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: