বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জেলা পরিষদের সূর্যমুখী বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি।
নভেম্বর ২৩, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের সহায়তায় কাপ্তাই উপজেলার ১শ জন কৃষকের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় প্রতিজন কৃষককে ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ, ১০ কেজি জিপসাম সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ চত্বরে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ  সদস্য ও কৃষি কমিটির আহবায়ক  অংসুইছাইন  চৌধুরী।

উপজেলা কৃষি অফিসার  মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে  বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণী এবং কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অংসুইছাইন চৌধুরী বলেন, জেলা পরিষদের অর্থায়নে পরবর্তীতে  সূর্যমুখীর তেল নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করা হবে।

সভাপতি উপজেলা কৃষি অফিসার বলেন , সূর্যমুখী তেল ভোজ্য তেল হিসেবে খুবই উৎকৃষ্টমানের। সারাদেশের মতো কাপ্তাই উপজেলায় সূর্যমুখী চাষের সুযোগ রয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎপাদিত সূর্যমুখী দেশের ভোজ্যতেলের চাহিদাপূরণের পাশাপাশি পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মরিয়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান

দীঘিনালায় গাছ কেটে সড়কে ব্যারিকেড অবরোধকারীদের; ইউপিডিএফের প্রতি অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঘাইছড়ি ও কাউখালী

জুরাছড়িতে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন কাবাডি দলকে সংবর্ধনা

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

লংগদুতে বোট দুর্ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উক্যথে মারমা

error: Content is protected !!
%d bloggers like this: