শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

দরিদ্র্য ও আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রীস্টান কুষ্ঠ হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সমন্বয় কমিটির সিনিয়র সদস্য ও আহ্বায়ক কলিম উল্লাহর সঞ্চালনায় এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উপদেষ্টা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রধান শিক্ষক ও উপদেষ্টা ফজলুল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মো. ফারুক ও নয়ন সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা জানায়।

এ সময় দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সদস্য ইসপাত আহমেদ, মো. জিহাদ, সাকিন বড়ুয়া লিখন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ৬১ পূজামন্ডপের নিরাপত্তায় তৎপর সেনাবাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈর্ঘ্যের অজগর অবমুক্ত  

সাজেকের দূর্গম ভূয়াছড়িতে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনে মহাথেরোর দেহ সৎকার সম্পন্ন

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থি বিন্তির নৃত্যে জাতীয় পুরস্কার অর্জন

খাগড়াছড়িতে হাজারো পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা, দশ পরিবারকে দেয়া হবে বাড়ি

জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

‘স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন’-এর নতুন সভাপতি ত্রিনা চাকমা, সম্পাদক প্রদীপ চৌধুরী

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শুভ মধু পূর্ণিমা উদযাপন

নির্বাচনের মৌসুম শুরু হয়েছে, তাই নির্বাচন নিয়ে আর তালবাহানা চলবে না- সালাহউদ্দিন আহমেদ

error: Content is protected !!
%d bloggers like this: