রবিবার , ২৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পানিতে পড়ে শিশুর মৃত্যু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৭, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের  চুনারভাটি মসজিদ সংলগ্ন কাটা পাহাড় এলাকায়  ১০ বছরের একটি শারীরিক ও মানসিক  প্রতিবন্ধী ছেলে ছড়ার  পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুবরণকারী প্রতিবন্ধী শিশুটির নাম মো: জিহাদ। সেই ঐ এলাকার মো: মাহবুব আলম মাসুদ এর পুত্র।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, রবিবার ( ২৭ আগস্ট)  অনুমানিক সকাল সাড়ে ১০ টায়   প্রতিবন্ধী ছেলেটি ঘর থেকে বের হয়ে মায়ের সাথে ছড়ার  পাশে  খেলতে যায়।

সেই  সময়ে ছেলেটি মায়ের অজান্তে ছড়ার  পানিতে পড়ে তলিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি হওয়ায় ছড়ায় স্রোত ছিল। সেইসময় ছেলেটির মা খোঁজাখুঁজি করে না পেয়ে চিৎকার চেচামেচি করে লোকজন জড়ো করে। এলাকার লোকজন ছড়ার  পানিতে খোঁজাখুঁজি করে  দুপুর ১২ টার দিকে  ঘটনাস্থলের   আধা কিলোমিটার দূরে ছড়ার  পানিতে তার মৃতদেহ  খুজে  পায়।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ছেলেটার পরিবার জানান, আমার ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সেই ছড়ার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।  এই বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই। তাই মানবিক বিবেচনায়  আমরা উদ্ধর্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশটি তার পরিবারের কাছে বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তান্তর করেছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা সভা

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

সরকার অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম দেখতে চায়- নিখিল কুমার

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২৭ হাজার ঘনফুট বালি জব্দ

ইউপিডিএফ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় না, তারা চায় স্বায়ত্তশাসন — ঊষাতন তালুকদার

সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

রাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন

ঈদের তৃতীয় দিনে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন জেলা প্রশাসনের

না ফেরার দেশে বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী

error: Content is protected !!
%d bloggers like this: