বুধবার , ৫ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৫, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন। পর্যটন নগরী রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ ফুলকলি কনফেকশনারী হতে ফরেষ্ট কলোনী হয়ে প্রধান সড়কের দু’পাশ হ্যাপীর মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আজ ৫ জুলাই ২০২৩ বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরানের নেতৃত্বে এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশ ও জেলা আইনশৃঙ্খলা সভায় শহরের ফুটপাত দখল,অবৈধ নাম্বারবিহীন সিএনজি ও নাম্বারবিহীন মোরটসাইকেল নিয়ে বেশ আলোচনা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখলদারদের সাথে কথাও হয়েছে। গত ৪ জুলাই এ সংক্রান্ত বিষয়ের উপর বনরুপা পুলিশ বক্সের পাশে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার সকলের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন বনরুপা ফুটপাত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শাহ ইমরান বলেন,পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এ অবৈধ উচ্ছে অভিযান পরিচালনা করা হচ্ছে। বনরুপাস্থ ফুলকলি হতে হ্যাপীর মোড় পর্যন্ত ফুটপাত উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।মানুষদের বার বার সচেতন করার পরও তারা ফুটপাত দখল করে বসে আছে। মানুষ কথা না শুনলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব সময় ফুটপাত পরিস্কার রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু লোকজন আছে ফুটপাত থেকে সরিয়ে দেওয়ার পরও ফের বসে আছে। ফরেষ্ট কলোনী রোড ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু দেখা গেছে, ঈদের বন্ধে রাতারাতি আবার তারা বসে দোকানদারি করছে। এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরের প্রতিটি দোকানে বালু ও পানি রাখা বাধ্যতামূলক

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে পাহাড়ে কুষ্ঠ রোগ নির্মূল হচ্ছে না

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লংগদুতে স্থানীয় নেতাকর্মীদের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

সরেজমিন / প্রায় সময় বন্ধ থাকে বালুখালীর সাপমারা পাহাড় স: প্রা: বিদ্যালয়টি

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত

error: Content is protected !!
%d bloggers like this: