বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও রাজীব হোসেন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি।
অক্টোবর ১৪, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন বলেছেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের যুগের উপযোগী মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ প্রয়াস অত্যন্ত জরুরি। ত্রিপক্ষীয় এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য শিক্ষক অভিভাবক সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।

তিনি বুধবার(১৪ অক্টোবর) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সনের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।

সহকারী শিক্ষক নূপুর চাকমার সভাপতিত্বে অনুস্টিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, সহকারী শিক্ষক স্বরুপ চৌধুরী ও মোঃ রিয়াদ হোসেন প্রমুখ।

সভায় অভিভাবকরা সন্তানদের পড়াশোনার বিষয়ে সভায় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং শিক্ষার্থীরাও তাঁদের বিভিন্ন বিষয়ে সভায় তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রকৃতিনির্ভর কৃষিতে পাহাড়ের কৃষকদের সফলতার গল্প

কাপ্তাইয়ে মাশরুম ও হাঁসমুরগি পালন প্রশিক্ষণ শুরু 

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে / অপরাধমুক্ত রাখতে কমিউনিটি পুলিশিং’র ভূমিকা অনন্য – মংসুই প্রু

দীপংকর তালুকদারের দলীয় মনোনয়নে রাইখালীতে আনন্দ মিছিল 

কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রামগড়ে বন্যার্তদের মাঝে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ

ইছামতি নদীর খাদের তীরে ঝুলে আছে কাউখালীর আবু তাহেরের ভাগ্য!

কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি” প্রকল্পের জুরাছড়িতে অবহিতকরণ সভা

error: Content is protected !!
%d bloggers like this: