সোমবার , ৭ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও জাগির পাড়া সড়কে জলাবদ্ধতা, পানি বন্দি হাজারো মানুষ!

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৭, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের জাগিরপাড়া সড়কে বৃষ্টি হলেই কোমর সমান পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিস্কাসনের যথাযথ ব্যবস্থা না থাকায় যার অন্যতম কারণ। ফলে পুরো বর্ষা জুড়ে জাগিরপাড়াসহ বাজারগামী লোকজন ভোগান্তিতে পড়েছে।

সোমবার (৭ জুলাই) সরেজমিন দেখা যায়, কদিন ধরে টানা  বর্ষণের কারণে ঈদগাঁও বাজার থেকে জাগিরপাড়া, বাস-স্টেশন ও মাইজপাড়া যাওয়া রাস্তা কোমর সমান পানিতে ডুবে গেছে। ফলে পথচারী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও রোগী আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। পানি বন্ধি রয়েছে  হাজারও মানুষ।

স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, এক ঘন্টা বৃষ্টি হলে  এই সড়কে অন্তত ১২ ঘন্টা জলাবদ্ধতা থাকে। যা স্বাভাবিক জনজীবন বিপন্ন হচ্ছে। তাছাড়া ময়ালা পানির দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্টের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। এ বিষয়ে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে একাধিক বার জানিয়েও কোন সুরাহা মিলছেনা।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, জাগিরপাড়া সড়কের বিষয়টি অন্তত বিশ বছর আগে থেকেই হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মুলত এই সমস্যার সৃষ্টি হয়ছে। ইতিপূর্বে দুবার ড্রেন পরিস্কার করেছি। কিন্তু স্থানীয় ও ভাড়া বাসায় থাকা লোকজন সমস্ত ময়লা-আবর্জনা ড্রেনের মধ্যে ফেলার কারণে আবারো ড্রেন ভরাট হয়ে গেছে। বৃষ্টি কমলে আবারো পরিস্কার করার পরিকল্পনা রয়েছে।

এ সমস্যাটি স্থায়ী সামাধান হতে হলে টিএনটি হতে আলমাছিয়া পর্যন্ত বড় আকারে ড্রেন নির্মাণ করতে হবে। এ বিষয়ে তিনি চেয়ারম্যান ও ইউএনওর সহযোগিতা কামনা করেন।

ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, জাগিরপাড়ার এ সড়কটি বাজারের বিকল্প সড়ক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এ সড়কে জলাবদ্ধতার বিষয়টি অনেক আগের। তবে আগামী বাজেটে স্থানীয় মেম্বারসহ আলোচনা করে পানি নিস্কাসনের জন্যে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা থাকবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, এ জলাবদ্ধতা নিরেসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন। যা ইতিপূর্বে অনেকে আমাদেরকে অবগত করেছে। বৃষ্টি কমলে এ স্থানটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার পাশে বসা সেই অমর এবার নির্বাচন করছেন গণমুক্তি জোটের প্রার্থী হয়ে

ঘোষিত হলো নানিয়ারচর মহিলা দলের নয়া কমিটি

ফের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট খুলে দেওয়া হলো

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

কাপ্তাই পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীকে লোহাগড়া থেকে গ্রেফতার

চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কাউখালীতে বিএনপির সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড সৈয়দ ফারহানা পৃথা

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

উত্তমের গেীরবময় মিউজিক সফর অনেকদিনের

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: